1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

মিঠাপুকুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

বাবুলাল মার্ডি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

“আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কানাডার দাতা সংস্থার অর্থায়নে ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভার্ন্যান্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিস (নাগরিক) প্রকল্পের আয়োজনে রবিবার বিকালে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলা নাগরিক ফোরামের সভাপতি মাষ্টার মোহন লাল কুজুরের সভাপতিত্বে উন্মুক্ত বক্তব্য রাখেন, দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্রের নাগরিক প্রকল্পের প্রজেক্ট অফিসার গৌসুল আজম,উপজেলা নাগরিক ফোরামের সহ-সভাপতি ক্যাথরিনা রিনি মিনজি, সাধারণ সম্পাদক গোলাপ বাড়া, বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরাম সভাপতি শ্রীমতি আলোতি খালকো, রানীপুকুর ইউনিয়ন নাগরিক ফোরাম সভাপতি সরওয়ার আলম সোহেল,কার্যকারী সদস্যদের মধ্যে উন্মুক্ত বক্তব্য রাখেন, তেরেজিনা কুজুর, কল্পনা মিনজি, চাঁনমনি টপ্য, লক্ষন চন্দ্র, অমল চন্দ্র, নিয়তি রানী প্রমুখ। বক্তারা বক্তব্যে নারীদের বৈষম্য, নারীদের অধিকার বিষয়, আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার সহ নারীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উপজেলা নাগরিক ফোরামের সদস্য,ইউনিয়ন নাগরিক ফোরাম সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com