1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

পাটুরিয়ায় ফেরি ডুবি পৌঁছেছে ‘হামজা’, জীবিত উদ্ধার ২০

আব্দুর রাজ্জাক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৩১১ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ হামজা। দুপুর ১২টা ১০ মিনিটে পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় এসে পৌঁছায় হামজা। অন্যদিকে উদ্ধারকাজে যোগ দিতে মাওয়া ঘাট থেকে রওনা দিয়েছে বিআইডব্লিউটির আরেক উদ্ধারকারী জাহাজ রুস্তম।এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ‘রজনীগন্ধা’ ফেরিটি পাটুরিয়ার ৫ নং ঘাটের কাছাকাছি এসে ডুবে যায়। ফেরিটিতে ৭টি ছোট ট্রাক ও ২টি বড় ট্রাক ছিল। দীর্ঘসময় ফেরি উল্টে গিয়ে এর বেশকিছু অংশ পানির ওপরে ভাসমান ছিল।

৯ ট্রাকসহ পদ্মায় ডুবল ফেরি৯ ট্রাকসহ পদ্মায় ডুবল ফেরি খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২০ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে ফেরির ‘সেকেন্ড ড্রাইভার’ হুমায়ূন কবির (৩৯) এখনো নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
উদ্ধার পাওয়া চালকরা জানান, কুয়াশার কারণে প্রথমে ফেরিটি মাঝ নদীতে নোঙ্গর করে। পরে রাত ৪টার দিকে পাটুরিয়া প্রান্তের ৫নং ফেরি ঘাটের কাছে নোঙ্গর করতে বাধ্য হয়। পরে ফেরিতে পানি উঠে ফেরিটি ডুবে যায়।তবে, বিআইডব্লিউটিসি বলছে, সকালে পাটুরিয়া ৫নং ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবেছে। কিন্তু বাল্কহেডটি এখন পর্যন্ত জব্দ করা যায়নি।ফেরিতে থাকা যানবাহন চালক ও সহযোগীদের উদ্ধার করতে না পারলেও ফায়ার সার্ভিসের ডুবুরী দল নিখোঁজ ফেরির সহকারী চালককে উদ্ধার কাজ চলছে।

নৌ পু্লিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, এ পর্যন্ত ২০ জনকে উদ্ধার করা হয়েছে।নিখোঁজ ব্যক্তিকে  উদ্ধারে কাজ চলমান রয়েছে।মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তার বলেন, বুধবার দুপুর ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তবে এখনও কাজ শুরু করতে পারেনি। এ ঘটনার প্রকৃত ঘটনা জানার জন্য ইতোমধ্যে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com