1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কনকনে শীত ও ঘন কুঁয়াশা,তবু থেমে নেই মনোহরদী উপজেলার সাধারণ মানুষের জীবনযাত্রা

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

আজ ৩ মাঘ ১৪৩০ বাংলা মোতাবেক ১৭ জানুয়ারী ২০২৪ খৃষ্টাব্দ রোজঃবুধবার।মনোহরদীতে প্রায় ১০-১২ দিন যাবৎ শৈত্যপ্রবাহ চলছে সেই সাথে কনকনে শীত।শৈত্যপ্রবাহ চলাকালীন মিলছে না সূর্যের দেখা,কোন কোন দিন সকাল বেলায় তাপমাত্রা ছিল ১৩/১৪ ডিগ্রী সেলসিয়াস।তবে আজ সকালঃ-৯.০০ ঘটিকায় মনোহরদীর  তাপমাত্রা দেখাচ্ছে ১১ ডিগ্রী সেলসিয়াস।যা মনোহরদীর জন্য এ বৎসরের সর্বনিম্ন তাপমাত্রা।

 

তুলনামূলকভাবে সোমবার সূর্যের দেখা মিললেও আবারো শৈতপ্রবাহের কারণে সূর্যের দেখা নেই।তবুও কনেকনে শীত ও শৈত্যপ্রবাহ উপেক্ষা করে পেশাজীবী মানুষেরা সকাল হতে না হতেই যার যার পেশায় নেমে পড়েছেন।প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও কৃষকেরা জমিতে বুরোধানের চারারোপন করছেন।জমিতে কর্মকর্তা এক দিনমজুর দেশবুলেটিন প্রতিনিধিকে জানান,আমরা গরীব মানুষ আমাদের কাজ করা ছাড়া উপায় নাই,ঠাণ্ডা বা গরম যাই থাকুন আমাদের কাজ করতেই হবে নইলে পেটে ভাত জুঁটবে না। সিএনজি চালক শাহজালাল জানান,প্রচণ্ড শীতে রাস্তায় যাত্রী সংকট দেখা দিয়েছে।ঘন কুঁয়াশার কারণে দূর্ঘটনার ভয়ে ভূগছি।তবুও পেটের দায়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় গাড়ি চালায়।সব মিলিয়ে কনকনে শীত ও শৈত্যপ্রবাহেও থেমে নেই মনোহরদী উপজেলার সাধারণ মানুষের জীবনযাত্রা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com