1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

শ্রীবরদীতে রাস্তায় চাঁদা আদায় বন্ধের নির্দেশ দিলেন এমপি শহিদুল ইসলাম

নাজমুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২৮৯ বার পড়া হয়েছে
শেরপুরের শ্রীবরদীতে রাস্তায় চাঁদাবাজি বন্ধনের নির্দেশ দিলেন শেরপুর-৩ আসনের নবনির্বাচিত এমপি এডিএম শহিদুল ইসলাম। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ওই নির্দেশনা দেন। উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডিএম শহিদুল ইসলাম এমপি। তিনি বলেন, শ্রীবরদী-ঝিনাইগাতীর জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাঁদের কল্যাণে কাজ করার জন্য। আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন মানুষের কল্যাণে কাজ করবো।এসময় তিনি শ্রীবরদীর উন্নয়নে সকলের সহযোগিতা ও পরামর্শ কমনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান, তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ, সদর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুজ্জামান প্রমুখ।
জানা যায়, একটি চক্র দীর্ঘদিন থেকে সমিতির নাম ভাঙ্গিয়ে পৌর শহর সহ উপজেলার বিভিন্ন বাজারে সিএনজি, অটোরিকশা, ভ্যান সহ বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে দৈনিক ২০-৩০ টাকা চাঁদা নিচ্ছে। গত কয়েকদিন আগে চাঁদা আদায়কে কেন্দ্র করে অটোরিকশা চালককে কুপিয়ে জখম করে চাঁদা আদায়ের সাথে জড়িতরা। এনিয়ে সচেতনমহল সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এমন ঘটনার প্রেক্ষিতে রাস্তায় সকল ধরনের চাঁদাবাজি বন্ধের নির্দেশ দেন নবনির্বাচিত এমপি এডিএম শহিদুল ইসলাম। তাঁর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সকল শ্রেণি-পেশার মানুষ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com