1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চলন্ত ট্রেনে  শিশু ধর্ষণ, রেলওয়ে এটেনডেন্ট গ্রেফতার

সুমন চন্দ্র রায় 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে
লালমনি এক্সপ্রেস ট্রেনে শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে (১৩) ধর্ষণের অভিযোগে ওই ট্রেনের এটেনডেন্ট আক্কাস গাজীকে (৩০) গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) লালমনি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিশুটির বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বালিহাতা গ্রামে। গ্রেফতারকৃত আক্কাছ গাজী বরিশাল সদর উপজেলার মৃত বজলু গাজীর ছেলে। ভুক্তভোগী শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জয়দেবপুর রেলস্টেশন থেকে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে ভুল করে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনে উঠে পড়ে শিশুটি। টিকিট চেকিংয়ের সময় তার কাছে টিকিট না পাওয়ায় এটেনডেন্ট আক্কাছ শিশুটিকে ট্রেনের একটি কেবিনে নিয়ে যায়। একপর্যায়ে ভয় দেখিয়ে সেই কেবিনে ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকারে ট্রেনে থাকা পুলিশ সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত আক্কাস গাজীকে আটক করে।
এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী বলেন, লালমনিরহাট রেলওয়ে থানার এএসআই (নিরস্ত্র) রুহুল আমিন বাদী হয়ে রেলওয়ে থানায় একটি মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com