1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

শিবগঞ্জ উপজেলা পরিষদের জানুয়ারি/২৪ মাসের সভা অনুষ্ঠিত

কাজী রাসেল ইমন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলা পরিষদের জানুয়ারি/২৪ মাসের মাসিক সাধারণ সভাসহ অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে  এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার এ, এফ, এম, আবু সুফিয়ানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ ডা: সামিল উদ্দিন আহমেদ শিমু।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়্যারম্যান মো: গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: সায়রা খান, এলজিইডির উপজেলা প্রকৌশলী ছাবের আলী, উপজেলা শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষ, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন , উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী আরিফুল ইসলাম, মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররম মিয়া, শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা, বিনোদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমিন, উজিরপুর ইউপি চেয়ারম্যান দুরুল হোদা, পাঁকা ইউপি চেয়ারম্যান আবদুল মালেক, ছত্রাজিতপুর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবি, ঘোড়াপাখিয়া ইউপি চেয়ারম্যান মামুন অর রশিদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানরা। এ সময় সরকারের উন্নয়মূলক কর্মকান্ডগুলো সঠিকভাবে বাস্তবায়নের জন্য পরামর্শমূলক দিকনির্দেশনা দেয়া হয়। এর পূর্বে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com