1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানাল জয়পুরহাট জেলা জামায়াত

গোলাম রব্বানী
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি প্রকাশিত ‘ঈদ উপলক্ষে বিশেষ সহায়তা: জয়পুরহাটে দুস্থদের চালে রাজনীতির থাবা’ শিরোনামে একটি প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার এবং মিডিয়া সম্পাদক মুহাঃ হাসিবুল আলম। মঙ্গলবার (১৮ মার্চ) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, উক্ত প্রতিবেদনে রাজনৈতিক চাপ প্রয়োগ করে ভিজিএফ-এর চাল নির্দিষ্ট রাজনৈতিক দলের কোটা অনুযায়ী বণ্টনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো পেশিশক্তির রাজনীতি করে না এবং ভবিষ্যতেও করবে না। জামায়াত একটি গঠনতান্ত্রিক ও শৃঙ্খলিত রাজনৈতিক দল। ভিজিএফ কার্ড বিতরণে আমাদের ভূমিকা ছিল শুধু প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের কাছে সঠিকভাবে কার্ড পৌঁছে দেওয়া নিশ্চিত করা। জয়পুরহাট পৌরসভার ৪৫০টি কার্ড ওয়ার্ডভিত্তিক অসহায়দের হাতে পৌঁছে দেওয়ার তদারকি ছাড়া জামায়াতের আর কোনো ভূমিকা ছিল না। তিনি আরও বলেন, জামায়াতের সুনাম ক্ষুণ্ন করতে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। এই ধরনের বিভ্রান্তিকর প্রতিবেদন সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী এবং নৈতিকতাবিরোধী। বিবৃতিতে তিনি সংবাদকর্মীসহ সচেতন মহলকে গুজব ও ভিত্তিহীন সংবাদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান এবং অনতিবিলম্বে সংশ্লিষ্ট প্রতিবেদনটি সংশোধন করে বিভ্রান্তি দূর করার দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com