1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী ‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ

ঢাকা পলিটেকনিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা, আহত অন্তত ১৫

হেলাল মাহমুদ
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে ইনস্টিটিউট ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, ছাত্রদলের সৈকত, আলিফ, সচিন ও মুন্নার নেতৃত্বে একদল সন্ত্রাসী সংগঠিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলা চালায়। এতে সংগঠনটির মুখপাত্র সাকিবুল্লাহ, চয়ন বর্মন ও সিব্বিরসহ ১০-১৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। হামলার পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে ছাত্রদল বা ইনস্টিটিউট কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com