1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

ফরিদপুরে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ অহিংস। কিন্তু যদি কোন সন্ত্রাসী ফ্যাসিস্টরা আমাদের দিকে আসে তবে লাঠি হাতে গণ প্রতিরোধ গড়তে পিছপা হবো না। ফ্যাসিস্ট দের আশ্রয় কেন্দ্র গোপালগঞ্জ এবং গোপালগঞ্জের মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করেই ছাড়বো। গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় সাধারণ মানুষকে হয়রানি না করে অবিলম্বে ফ্যাসিস্ট সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার কথা কথা বলেন তিনি। এ ঘটনায় ৪ জন নিহতের ঘটনায় তিনি বলেন, বিচার বহির্ভূত হত্যা আমরা চাই না। কিন্তু প্রশাসনের ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টদের জন্য সন্ত্রাসীরা গ্রেফতার হয়েও ছাড়া পেয়ে যাচ্ছে। এ সময় তিনি হুশিয়ারি উচ্চারণ করে তিনি, রিফাইন্ড আওয়ামী লীগকে যারা প্রতিষ্ঠ করতে চায় তাদেরকে সতর্ক করে বলেন গোপালগঞ্জে লাল মার্চ করে মুজিববাদ মুক্ত করেই ঘরে ফিরব। তিনি বিলেন পদযাত্রা চলছে চলবে। আগামী ৩ আগষ্ট এর মধ্যে পদযাত্রা সম্পন্ন করে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ এর দাবীতে কর্মসূচি করা হবে বলেও জানান তিনি। জুলাই পদযাত্রার দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি এমসিপি। দলটির আহবায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বুধবার গোপালগঞ্জে পদযাত্রায় নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা ও পরবর্তী সহিংসতার ঘটনায় আজকে ফরিদপুরের জনসভা ভিন্ন মাত্র পায়। সমাবেশ স্থলে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। সমাবেশ উপলক্ষে শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র‍্যাব, কোস্টগার্ড এর পাশাপাশি সেনা টহল জোরদার করা হয়।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com