ফরিদপুর বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নওপাড়া বাস স্ট্যান্ড এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যার পর এই দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহত চয়ন নগরকান্দা উপজেলার লস্করদিয়া উপজেলার দলিলউদ্দিন মোল্লার ছেলে। আহত অপর দুইজন চয়নের বন্ধু একই এলাকার এনায়েতের ছেলে নয়ন (২৩) এবং আজগর শেখের ছেলে সিয়াম শেখ (২৪)।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার পর ভাঙ্গা থেকে মোটরসাইকেলে তিন যুবক নগরকান্দার দিকে যাওয়ার সময় নওপাড়া বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে দ্রুতগামী বাস তাদের চাপা দেয় এতে ঘটনা স্থলেই এক ব্যক্তি নিহত হযন। এই ঘটনায় অপর দুই আরোহী গুরুতর আহত হলে তাদের প্রথমে ফরিদপুর পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের।
এ দূর্ঘটনায় নিহতরা হলেন নগরকান্দা উপজেলার লস্করদিয়া উপজেলার দলিলউদ্দিন মোল্লার ছেলে চয়ন, একই এলাকার এনায়েতের ছেলে নয়ন (২৩) এবং আজগর শেখের ছেলে সিয়াম শেখ (২৪)।
স্থানীয় সুত্রে জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেলে ভাঙ্গা গোলচক্কর এলাকায় ঘুরতে এসেছিলেন, সন্ধ্যার পর বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।