1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপন কার্যক্রমের অভিযোগে আলোচনায় সীমা মিত্র, পুলিশের জিজ্ঞাসাবাদ ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত স্বজনদের জমিবিরোধ ও ছিনতাইয়ের অভিযোগ: কেন্দুয়ায় আলোড়ন ফেলা ঘটনার নেপথ্যে কী? ভারত পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ফরিদপুরে ‘ভিউ ব্যবসায়ীদের’ জ্বালায় অতিষ্ঠ জনগন শিক্ষা খাত পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার: মাহদী আমিন আমার সঙ্গে ছবি তুলে মনে করবেন না অন্যায়-অপরাধ করে পার পাবেন: নুর নৌকা খুঁজতে গেলে রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি সারোয়ার তুষারের কাপ্তাই হ্রদের পানি বাড়ছে, খুলে দেওয়া হলো বাঁধের ১৬টি জলকপাট

স্বজনদের জমিবিরোধ ও ছিনতাইয়ের অভিযোগ: কেন্দুয়ায় আলোড়ন ফেলা ঘটনার নেপথ্যে কী?

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নেত্রকোণার কেন্দুয়ায় পথরোধ করে এক বৃদ্ধকে মারধর, প্রাণনাশের হুমকি এবং ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে মো. জলিল মিয়া ওরফে ‘জইল্লে চোরা’ (৪৫)-র বিরুদ্ধে। ভুক্তভোগী কলিম উদ্দিন (৬৩) এ বিষয়ে কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত জলিল মিয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা ভূঁইয়াপাড়ার মৃত গোমেজ আলীর ছেলে এবং অনুসন্ধানে জানা গেছে, তিনি ভুক্তভোগী কলিম উদ্দিনের সৎ ভাই।

থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা ও মামলা-মোকদ্দমার জেরে দীর্ঘদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। গত ২৫ আগস্ট রাত ১০টার দিকে বড়তলা বাজার থেকে শ্যালকের নিকট থেকে ধার নেওয়া ৩০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন কলিম উদ্দিন। পথিমধ্যে আলামিনের বন্ধ দোকানের পাশে সরকারি পাকা সড়কে পৌঁছালে জলিল মিয়া ও তার দুই সহযোগী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাঁর পথরোধ করে। জলিল মিয়া কলার ধরে মারধর করে শার্টের পকেট ছিঁড়ে টাকা ছিনিয়ে সহযোগীদের হাতে দেয়।

ঘটনার সময়ে কলিম উদ্দিনের চিৎকারে স্থানীয় পথচারীরা এগিয়ে এসে জলিল মিয়াকে হাতেনাতে ধরে ফেলে। ক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দিলে বাকি দুই সহযোগী মোটরসাইকেলে করে পালিয়ে যেতে সক্ষম হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ভুক্তভোগী বৃদ্ধ ন্যায়বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ দেন।

ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, চুরির দায়ে এলাকা থেকে বিতাড়িত জলিল মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে গ্রামবাসীর।

  • হাবিল মিয়া, সালাম মিয়া ও নয়ন মিয়া জানান, জলিলের উপদ্রবে তারা দীর্ঘদিন ধরে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। গত কদিন আগের হামলায় অতিষ্ঠ হয়েই জনতা তাকে গণধোলাই দেয়।
  • মোজাফরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফ আহমেদ বলেন, “জলিলকে অনেক আগেই এলাকা থেকে বিতাড়িত করা হয়। এরপরও লুকিয়ে এলাকায় এসে দাঙ্গা-হাঙ্গামা তৈরি করায় সাধারণ মানুষ তাকে প্রতিহত করেছে।”
  • স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হাসান হলুদ মিয়া নিশ্চিত করেন, “চার-পাঁচ বছর আগে চুরির অভিযোগে সালিসের মাধ্যমে জলিলকে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছিল। এলাকায় সে ‘জইল্লে চোরা’ নামেই পরিচিত।”

তবে অভিযুক্তের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন দাবি করা হয়েছে। ফেসবুক স্ট্যাটাসে জলিল মিয়ার দাবি, জমিজমা ও পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করতে পেমই তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com