1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের উন্মাদনায় বিশ্ব অর্থনীতির ক্ষতি ১৭০০ কোটি ডলার মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিতে আহবান স্থানীয় সরকারমন্ত্রীর হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা অনিরাপদ পথ ব্যবহারের সময় হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি ফিফার ঘোষিত পুরস্কার: চ্যাম্পিয়ন হয়ে স্পেন পাবে ৪৮১ কোটি, আর্জেন্টিনা পাবে ৩১৭ কোটি টাকা প্রেসিডেন্টের পোস্ট সবার আগে পেতে মাসে ১ লাখ ডলার ফি চেয়েছিল ট্রাম্প মিডিয়া: রয়টার্স রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা ছাড়াই কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা নীলফামারীতে নারী প্রধান শিক্ষকের নিরাপত্তাহীনতার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি।।

স্পিকারের ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, মিস্টার আবদুল্লাহ’ নিয়ে মুখ খুললেন হাসনাত

Desk report
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে স্পিকারে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার’ মন্তব্য নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনার প্রতিক্রিয়ায় নিজের ফেসবুক পেজে লাইভে এসে বক্তব্য দেন হাসনাত। তিনি অভিযোগ করেন, সংসদে বিরোধী দলের সদস্যদের যথেষ্ট সময় দেওয়া হয় না।

হাসনাত বলেন, আমাদেরকে এই সংসদে কথা বলতে দেওয়া হয় না। সালাউদ্দিন সাহেব ৪৫ মিনিট কথা বলেন, আর আমাকে দেওয়া হয় দুই মিনিট। একই বিষয়ে আমি যখন কথা বলতে চাই, তখন আমাকে সীমিত সময় দেওয়া হয়। মানবাধিকার কমিশন নিয়ে আমাকে মাত্র দুই মিনিট সময় দেওয়া হয়েছে, অথচ এই বিষয়ে সালাউদ্দিন সাহেব ৪০ মিনিট কথা বলেছেন। সুপ্রিম কোর্টের সচিবালয় নিয়েও একইভাবে তাদেরকে দীর্ঘ সময় দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, একই টপিকে একজন ৪০–৪৫ মিনিট কথা বলবেন, আর আমি কথা বলব দুই মিনিট এটা অযৌক্তিক। এই দুই মিনিটের মধ্যে যদি তারা কোনো ভুল বা অযৌক্তিক কথা বলেন, সেটার জবাব দেওয়ার সুযোগও আমাদের দেওয়া হয় না। সময় চাইলে আবার বলা হয়, ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, ইটস পার্লামেন্ট’। এটা খুবই অন্যায্য। আমরা এই বৈষম্যের বিরোধিতা করেছিলাম বলেই আজ এসব কথা বলা হচ্ছে।

এর আগে, গত শুক্রবার ‘জুলাই স্মৃতি জাদুঘর বিল’ নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে তর্ক-বিতর্কের সময় সংসদে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় হাসনাত আবদুল্লাহ নিজের আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানান এবং হইচই করেন। পরিস্থিতি শান্ত করতে গিয়ে স্পিকার ওই মন্তব্য করেন।

দুই পক্ষের বিতর্কের মাঝামাঝিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদও বিরোধী দলকে শান্ত করার চেষ্টা করেন। এ প্রসঙ্গে তিনি অতীতের সংসদ ও বর্তমান সংসদের তুলনা করেন। অতীতের তুলনায় বর্তমান সংসদকে খুবই সহযোগিতামূলক, প্রাণবন্ত ও কার্যকর বলেও অভিহিত করেন। স্পিকারের বক্তব্যের সময় জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতা ও এনিসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নিজ আসন থেকে দাঁড়িয়ে সরকারি দলের ভূমিকার প্রতিবাদ জানান, হইচই করতে থাকেন।

এ সময় স্পিকার হাসনাত আবদুল্লাহর উদ্দেশে বলেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আবদুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট (এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ)। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com