1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক

মোঃ হুমায়ন কবির
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
 বগুড়া জেলার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নে চলমান ঝাঝর ও দুধ কুমুড় খাল খনন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।
বুধবার (৮ জুলাই) পরিদর্শনকালে তিনি প্রকল্পের চলমান কাজের অগ্রগতি, খনন কার্যক্রমের মান ও বাস্তবায়ন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের কাছ থেকে প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত তথ্য নেন এবং কাজের গতি ও গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলেন এবং খাল খনন কার্যক্রম নিয়ে তাদের মতামত ও প্রত্যাশা শোনেন। স্থানীয়রা খাল পুনঃখনন কাজ সম্পন্ন হলে জলাবদ্ধতা নিরসন, কৃষি কার্যক্রমে সেচ সুবিধা বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও প্রশাসনিক তদারকির বিভিন্ন দিক জেলা প্রশাসককে অবহিত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঝাঝর ও দুধ কুমুড় খাল খনন প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধির সহায়ক পরিবেশ সৃষ্টি এবং স্থানীয় জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com