1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায় মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে: ইশরাক ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থানের তথ্য দিয়েছে হ্যাকার গোষ্ঠী হান্দালা তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব: প্রবাসী কল্যাণমন্ত্রী মিঠাপুকুরের বালারহাট ট্রাজেডি বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন: মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি ‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’, ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ পানিতে ডুবে জাইমা রহমানসহ তিনজনের মৃত্যু

দিপালির ম*র*দেহ দেশে আনার কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ!

মোঃ শওকত আলী
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

লেবাননে ইস/রা//য়েলি হাম*লা
নিহ–ত বাংলাদেশি নারী দিপালি খাতুনের মর*দেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী Shama Obaed Islam। তিনি এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া গ্রামে নিজ বাড়িতে সার্বজনীন হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সাম্প্রতিক ইস//রা//য়েলি হাম–লায় লেবাননে বহু হ*তা*হতের ঘটনা ঘটেছে, যার মধ্যে বাংলাদেশি নাগরিক দিপালি খাতুনও রয়েছেন। ইতোমধ্যে তার পরিবার—বিশেষ করে বোনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে লেবাননে যুদ্ধাবস্থা বিরাজ করায় স্বাভাবিক বিমান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে তাৎক্ষণিকভাবে মর/দেহ দেশে আনা সম্ভব না হলেও দ্রুততম সময়ে তা ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও লেবাননে বাংলাদেশ মিশন একযোগে কাজ করছে।
প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেককে ইতোমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং যারা দেশে ফিরতে চান, তাদের ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিশেষ ব্যবস্থায় চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে ইতোমধ্যে কিছু বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং পর্যায়ক্রমে বাকিদেরও ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে নারীসহ মোট ৮ জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com