1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি বিদেশি পিস্তল ও গুলিসহ টেকনাফে গ্রেপ্তার ১ বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুনের অভিযোগ পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে সাবেক স্ত্রী মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রজননস্থান ধ্বংসে ব্রাক’র পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তিন মানদণ্ডে হবে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছেলে নিহত আহত বাবা

ছাইদুল ইসলাম 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে
নওগাঁর ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে আজিজার রহমান (২৩) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের বাবা নুরুজ্জামান (৪৫) গুরুতর আহত হয়েছেন।
 সোমবার (১ জুন) রাত সাড়ে নয়টার দিকে জয়পুরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপর উপজেলার ধানতারা মোড় পার হয়ে বিহারীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত নুরুজ্জামান এবং তার ছেলে আজিজার রহমান উপজেলার আলমপুর ইউনিয়নের চকসুবল এলাকার বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার সময় ধামইরহাট ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহত এবং নিহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এঘটনায় নিহতের বাবাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মঙ্গলবার (২ জুন) দুপুর বারোটার দিকে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে বাবা এবং ছেলে আমাইতাড়া বাজার থেকে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি চকসুবল এলাকায় যাচ্ছিলেন। এ সময় নজিপুর থেকে বিপরীতমুখী একটি ট্রাক ধামইরহাটের দিকে যাচ্ছিল।
তিনি আরও বলেন, ওই ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কের পাশে রোদে শুকানো খড়ের পলার সঙ্গে ধাক্কা লেগে বাবা ও ছেলে দু’জনেই মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের উপর পড়ে যায়। এ সময় দ্রুতগামী ওই ঘাতক ট্রাকের চাকায় মোটরসাইকেল চালকের মাথা পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে নিহতদের পিতা প্রাথমিক চিকিৎসা শেষে এখন আশঙ্কা মুক্ত রয়েছেন।
রাত বারোটার দিকে ধামইরহাট থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের মাধ্যমে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com