1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ নাসরুল্লাহ রাজারহাটে বালুভর্তি ট্রাক উল্টে রেললাইন বন্ধ, কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রী দুর্ভোগ শ্রীপুরে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ- নালিতাবাড়ীতে পাহাড়ী ঢলে পাকা রাস্তা ভেঙে বাতকুচি গ্রাম বিচ্ছিন্ন, হাজারও মানুষের দুর্ভোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ২১ হাজার পিস ইয়াবা জব্দ কুয়াকাটা হোটেল সি অ্যাডভেঞ্চার ইন থেকে ইয়াবা ও বিদেশ মাদসহ আটক সাত ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন

বিদেশি পিস্তল ও গুলিসহ টেকনাফে গ্রেপ্তার ১

সাদ্দাম হোসেন সাজ্জাদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
কক্সবাজারের সীমান্তবর্তী উপজেলা টেকনাফে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫ এর সফল অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক শীর্ষ সন্ত্রাসী এবং মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৫ জুন) ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া এলাকায় পরিচালিত এ অভিযানে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, টেকনাফ সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক নির্মূলে র‍্যাব দীর্ঘদিন ধরে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে র‍্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ঝর্ণা চত্বর এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাহারছড়া এলাকায় এক ব্যক্তি তার দোতলা বসতবাড়িতে অবৈধ অস্ত্র ও মাদক মজুত করে রেখেছেন।এ তথ্য পাওয়ার পর র‍্যাব সদস্যরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এবং সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে দ্রুত অভিযানের প্রস্তুতি গ্রহণ করে। সকাল আনুমানিক ৬টা ১৫ মিনিটে র‍্যাবের আভিযানিক দল বাহারছড়ার ওই বাড়িতে পৌঁছে চারদিক ঘিরে ফেলে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মনছুর আলম (৪২)। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া এলাকার বাসিন্দা এবং জহির আহমদের ছেলে। স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে র‍্যাব সদস্যরা একটি বিদেশি তৈরি পিস্তল, একটি খালি ম্যাগাজিন এবং দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেন। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।র‍্যাব জানিয়েছে, অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি নিজের হেফাজতে রাখার মাধ্যমে গ্রেপ্তারকৃত আসামি অস্ত্র আইন, ১৮৭৮ (The Arms Act, 1878)-এর ১৯(এ) ও ১৯(এফ) ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী টেকনাফ এলাকায় মাদক, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করা হবে।র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে র‍্যাবের জিরো টলারেন্স নীতি অনুযায়ী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com