1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু সিলেট চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসি খাতা মূল্যায়ন, প্রভাষক আটক অস্ত্র ও হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দাফনের ১২ ঘণ্টা পর মায়ের মরদেহ কবর থেকে তুললেন সন্তানেরা পত্নীতলায় ৫০০ লিটার চোলাই মদসহ দুই ভাই আটক গাজা যুদ্ধে পরিবারের ৭৫ জন সদস্য প্রাণ হারিয়েছে, দাবি ইসমাইল হানিয়ার ছেলের সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দর্শনা সীমান্তে বিজিবির জালে ১৩ কোটি টাকার স্বর্ণ, আটক এক

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি

মোঃ আব্দুল কুদ্দুস
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে
 পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক রোগীর ব্যাগ থেকে নগদ ৪১ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। আজ দুপুরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে চিকিৎসার জন্য লাইনে থাকা অবস্থায় তার এই টাকা চুরি হয়েছে।
জানা গেছে, ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া গ্রামের শহিদুলের স্ত্রী নাসিমা বেগম চিকিৎসা নিতে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসেন। সরকারি  নিয়ম অনুযায়ি
টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়ান। টিকিট কাটার পরে দেখেন তার পার্সোনাল ব্যাগে থাকা ৪১ হাজার টাকা নেই। অনেক খোঁজাখুঁজি করে টাকা পাওয়া যায়নি। বিষয়টি জানাজানি হয়ে গেলে ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থান পরিদর্শন করেছেন।
স্থানীয়রা অভিযোগ করে জানান, এমন ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে। ঈশ্বরদী হাসপাতালে ভজঘট অবস্থা বিরাজ করছে। হাসপাতাল প্রশাসনের দুর্বলতার কারণে এ ধরনের ঘটনা ঘটছে বলে দাবি করেন তারা। তারা বলেন, অনেক অসহায় গরিব মানুষ রয়েছে হাসপাতালে চিকিৎসা নিতে এসে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। সাধারণ মানুষকে প্রতারণা থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রয়োজন।
আউটডোরে রোগীর লাইনে রোগী ছাড়া দালাল ও ছোটখাটো বাটপারদের আনাগোনা দিনদিন বেড়েই চলেছে বলে জানান ভুক্তভোগীরা। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ  বরাবরই উদাসীন। অন্যদিকে হাসপাতালের আউটডোরের ডাক্তারদের আচার-আচরণে চরম ক্ষুব্ধ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগিরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com