1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু সিলেট চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসি খাতা মূল্যায়ন, প্রভাষক আটক অস্ত্র ও হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দাফনের ১২ ঘণ্টা পর মায়ের মরদেহ কবর থেকে তুললেন সন্তানেরা পত্নীতলায় ৫০০ লিটার চোলাই মদসহ দুই ভাই আটক গাজা যুদ্ধে পরিবারের ৭৫ জন সদস্য প্রাণ হারিয়েছে, দাবি ইসমাইল হানিয়ার ছেলের সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দর্শনা সীমান্তে বিজিবির জালে ১৩ কোটি টাকার স্বর্ণ, আটক এক

বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুনের অভিযোগ পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে সাবেক স্ত্রী

মোঃ রানা ইসলাম   
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ডিএন অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, তার সাবেক স্ত্রী মোছা. শিল্পী পায়ের রগ কেটে তাকে হত্যা করেছেন।
সোমবার (১৫ জুন ২০২৬) রাতে বোচাগঞ্জে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও মোস্তাফিজুর রহমানের ওপর একাধিকবার শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল। তবে এবার সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে।
এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অভিযুক্ত সাবেক স্ত্রী মোছা. শিল্পী বর্তমানে দিনাজপুর জেলা পুলিশের হেফাজতে রয়েছেন। তবে পুলিশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com