1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেসিডেন্টের পোস্ট সবার আগে পেতে মাসে ১ লাখ ডলার ফি চেয়েছিল ট্রাম্প মিডিয়া: রয়টার্স রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা ছাড়াই কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা নীলফামারীতে নারী প্রধান শিক্ষকের নিরাপত্তাহীনতার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি।। ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় ৩ জনের আমৃত্যু, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান। মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা বাণিজ্যিক খেজুর বাগান পরিদর্শনে আটঘরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা টাংগাইলের নাগরপুরে ইমামদের নিয়ে মতবিনিময় সভা করলেন এমপি লাভলু কাহালুতে বিষপানে অসুস্থ যুবকের মৃত্যু, আইনগত কার্যক্রম চলমান ব্রহ্মপুত্র নদের ভাঙনের হাত হতে চিলমারী রক্ষার দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা ছাড়াই

মোঃ সিদ্দিকুর রহমান 
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে
১৪৩ জন আউটসোর্সিং কর্মী নিয়োগের ঘটনায় নানা প্রশ্ন উঠেছে।
জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান কেএসএফ ট্রেডার্স লিমিটেড-এর মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে নিয়োগপ্রাপ্ত একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন, চাকরি পেতে প্রতিষ্ঠানটিকে জনপ্রতি ৭০ থেকে ৮০ হাজার টাকা দিতে হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের অধীন বিভিন্ন পদে আউটসোর্সিং কর্মী নিয়োগ দেওয়া হয়।
তবে প্রচলিত নিয়মে কোনো লিখিত কিংবা মৌখিক পরীক্ষা ছাড়াই সরাসরি প্রার্থী নির্বাচন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এতে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
নিয়োগ পাওয়া একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, চাকরি নিশ্চিত করতে জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান কেএসএফ ট্রেডার্স লিমিটেডকে ৭০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত দিতে হয়েছে।
তাদের দাবি, অর্থ প্রদান ছাড়া নিয়োগ পাওয়া কঠিন ছিল।
অভিযোগ রয়েছে, পুরো নিয়োগ কার্যক্রমে মেধা যাচাইয়ের পরিবর্তে আর্থিক লেনদেনকে গুরুত্ব দেওয়া হয়েছে।
ফলে প্রকৃত যোগ্য চাকরিপ্রার্থীরা বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করছেন সংশ্লিষ্টরা।
তবে অভিযোগের বিষয়ে কেএসএফ ট্রেডার্স লিমিটেড কিংবা রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ সত্য হলে তা সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট পর্যবেক্ষকরা।
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com