1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেসিডেন্টের পোস্ট সবার আগে পেতে মাসে ১ লাখ ডলার ফি চেয়েছিল ট্রাম্প মিডিয়া: রয়টার্স রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা ছাড়াই কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা নীলফামারীতে নারী প্রধান শিক্ষকের নিরাপত্তাহীনতার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি।। ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় ৩ জনের আমৃত্যু, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান। মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা বাণিজ্যিক খেজুর বাগান পরিদর্শনে আটঘরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা টাংগাইলের নাগরপুরে ইমামদের নিয়ে মতবিনিময় সভা করলেন এমপি লাভলু কাহালুতে বিষপানে অসুস্থ যুবকের মৃত্যু, আইনগত কার্যক্রম চলমান ব্রহ্মপুত্র নদের ভাঙনের হাত হতে চিলমারী রক্ষার দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত

টাংগাইলের নাগরপুরে ইমামদের নিয়ে মতবিনিময় সভা করলেন এমপি লাভলু

মোঃকবির হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নলক্ষে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সাথে সরকারি ভাতা প্রদান প্রসঙ্গে মতবিনিময় করেছেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
 শনিবার (১৮ জুলাই) বিকেলে  নাগরপুর মহিলা কলেজ হলরুমে  এ মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা ওলামাদল।
উপজেলা ওলামা দলের সভাপতি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের পরিচালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -৬ নাগরপুর দেলদুয়ার আসনের  সংসদ সদস্য  রবিউল আওয়াল লাভলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলুর সহধর্মিনী ও নাগরপুর মহিলা অনার্স কলেজের গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল।
আরো  বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি।  সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা,যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান,যুবদলের (ভারপ্রাপ্ত) আহবায়ক নাজমুল হক স্বাধীন, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা। এ সময় উপজেলা বিএনপি’র অঙ্গ ও  সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার ১২ টি ইউনিয়নের ইমাম, মুযাজ্জিন ও খাদেমরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে সকলের জন্য দোয়া করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com