1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেসিডেন্টের পোস্ট সবার আগে পেতে মাসে ১ লাখ ডলার ফি চেয়েছিল ট্রাম্প মিডিয়া: রয়টার্স রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা ছাড়াই কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা নীলফামারীতে নারী প্রধান শিক্ষকের নিরাপত্তাহীনতার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি।। ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় ৩ জনের আমৃত্যু, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান। মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা বাণিজ্যিক খেজুর বাগান পরিদর্শনে আটঘরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা টাংগাইলের নাগরপুরে ইমামদের নিয়ে মতবিনিময় সভা করলেন এমপি লাভলু কাহালুতে বিষপানে অসুস্থ যুবকের মৃত্যু, আইনগত কার্যক্রম চলমান ব্রহ্মপুত্র নদের ভাঙনের হাত হতে চিলমারী রক্ষার দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত

কাহালুতে বিষপানে অসুস্থ যুবকের মৃত্যু, আইনগত কার্যক্রম চলমান

মোঃ হুমায়ন কবির 
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
বগুড়ার কাহালু উপজেলায় ঘাস মারা বিষ পান করে অসুস্থ হওয়া এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় বাড়ি ফেরার দুই দিন পর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
নিহত মো. রনি (২৬) উপজেলার কালাই ইউনিয়নের কালাই ঘোনপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় পিকআপচালক ছিলেন। তাঁর বাবার নাম মো. রেকাত আলী এবং মায়ের নাম মোছা. আলেফা বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ জুলাই সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে পরিবারের সদস্যদের অগোচরে রনি ঘাস মারা বিষ পান করেন। বিষয়টি জানতে পেরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কয়েক দিন চিকিৎসা শেষে গত ১৬ জুলাই তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন। তবে শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার রাতে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় কয়েকজনের ভাষ্য, পারিবারিক অশান্তির কারণে স্ত্রী তাঁকে তালাক দেওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে এই ঘটনার সঙ্গে ওই বিষয়টির কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
কাহালু থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে তারা অবগত রয়েছে। মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com