1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী ‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ

ধামরাইয়ে সিমেন্ট বোঝাই ট্রাক ছিনতাই, আটক ১

মোঃজাহাঙ্গীর আলম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে সিমেন্ট ভর্তি ট্রাক ছিনতাইয়ের সময় মঞ্জুর মিয়া (২১) নামের এক ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। মঙ্গলবার (১৮ মার্চ) বেলা এগারোটার দিকে ধামরাই ফায়ার স্টেশনের সামনে কেলিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে শাহ্ সিমেন্ট কোম্পানির গাড়িতে এ ঘটনা ঘটে। আটক মঞ্জুর মিয়া গাজীপুর জেলার কালিয়াকৈর থানার পাবুরিয়া চালা এলাকার সিদ্দিক মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, গাড়িটি পার্কিং করা ছিলো। ছিনতাইকারী মঞ্জুর এসে ট্রাক চালককে মারধর করেন। পরে গাড়িটি ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর কাছে হাতেনাতে ধরা পরে ওই ছিনতাইকারী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই ছিনতাইকারীকে আটক করে। ট্রাক চালক ইয়াসিন আরাফাত হৃদয় জানান, তিনি গাড়িটি বন্ধ করে তার সহকারির জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ গাড়ি ছাড়ার শব্দ শুনলে তিনি আমি ছিনতাইকারীকে আটকাই। এ সময় গাড়িতে থাকা রড দিয়ে ছিনতাইকারী আমার মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করেন এবং পরে দ্রুত পুলিশ চলে আসে। ধামরাই থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ তারেক পারভেজ বলেন, ‘আমাদের টহল টিম পাশেই ছিলো। কিছুটা জটলা দেখেই আমরা ছিনতাইকারীকে আটক করি ও গাড়ির চালককে চিকিৎসার জন্য ধামরাই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com