1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

হাসপাতালের বিল দিতে না পারায় নবজাতক বিক্রি

মোঃ জীবন ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে
রংপুর নগরীর হলি ক্রিসেন্ট হাসপাতালের বিল পরিশোধ করতে না পারায় এক নবজাতককে বিক্রির অভিযোগ পাওয়া গেছে হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে। এ ঘটনায় প্রসূতি মায়ের অভিযোগে নবজাতককে উদ্ধার ও হাসপাতাল পরিচালকসহ তিনজনকে আটক করা হয়েছে।
রোববার (২১ জানুয়ারি) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন। এর আগে গত বুধবার (১৭ জানুয়ারি) সকালে হলি ক্রিসেন্ট হাসপাতালের বিল পরিশোধে ব্যর্থতার অযুহাত ও রোগীর পরিবারের অসহায়ত্বকে কাজে লাগিয়ে নবজাতকটিকে বিক্রি করা হয়। নবজাতকটির বাবার সহায়তায় হাসপাতাল পরিচালক ৪০ হাজার টাকার বিনিময়ে তার পূর্বপরিচিতদের কাছে পাঁচ দিন বয়সী নবজাতকটিকে বিক্রি করে দেন।
আটকৃতরা হলেন- হলিক্রিসেন্ট হাসপাতালের পরিচালক ও নগরীর কামারপাড়া এলাকার মৃত নজির উদ্দিন সরকারের ছেলে এম এস রহমান রনি (৫৮), শিশুটির ক্রেতা মধ্য পীরজাবাদ এলাকার সামসুল ইসলামের ছেলে রুবেল হোসেন রতন (৩০) ও রুবেলের স্ত্রী জেরিনা আক্তার বিথী (৩০)।
উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, গত (শনিবার) ১৩ জানুয়ারি নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন শাপলা রোডস্থ হলি ক্রিসেন্ট হাসপাতালের ২০২নং রুমে প্রসব বেদনা নিয়ে ভর্তি হন ভুরারঘাট এলাকার লাবনী আক্তার (২২)। সেখানে ওই দিন রাতে সিজারের মাধ্যমে একটি নবাজাতক (ছেলে) জন্ম দেন তিনি। এর চারদিন পর ১৭ জানুয়ারি ক্লিনিকের বিল পরিশোধে ব্যর্থতার অজুহাত ও অসহায়ত্বকে কাজে লাগিয়ে প্রসূতি মায়ের অগোচরে সদ্যোজাত শিশুকে বিক্রির উদ্যোগ নেন হাসপাতালের পরিচালক। শিশুটির বাবা ওয়াসিম আকরামের সহায়তায় হাসপাতালের পরিচালক এমএস রহমান রনি তার পূর্ব পরিচিত জেরিনা আক্তার বিথী ও রুবেল হোসেন রতনের নিকট ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় পরবর্তীতে প্রসূতি লাবনী আক্তার কোতোয়ালী থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান পরিচালনা করে রোববার (২১ জানুয়ারি) নগরীর মধ্য পীরজাবাদ এলাকা হতে নবজাতকটিকে উদ্ধার করে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত এম এস রহমান রনি, রুবেল হোসেন রতন, জেরিনা আক্তার বিথীকে আটক করে।ওই প্রসূতি মা আটককৃতদের বিরুদ্ধে মামলা করেছেন বলেও জানান আরপিএমপির ওই পুলিশ কর্মকর্তা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com