1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

ভূমি কর্মকর্তার সহযোগিতায় খাল দখলমুক্ত

ওমর ফারুক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের কমলনগরে জবরদখল থেকে মুসার খালের সংযোগ খাল দখলমুক্ত করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা শামসুদ্দিন মো.রেজার নির্দেশে সার্ভেয়ার প্রমেশ্বর চাকমা। সোমবার(২২জানুয়ারী) সকালে উপজেলা চর লরেন্স ইউপির তোরাবগন্জ বাজারের পশ্চিম পাশ্বে অবস্থিত খাল দখল মুক্ত করা হয়।
স্থানীয়রা জানান, মুসার খালের দখল নিতে স্থানীয় বাবুল মেম্বারের ওয়ারিশগণ পায়তারা শুরু করেন। তারা খালের মধ্যখানে সিমেন্টের পিলার ও কাঠ দিয়ে প্রায় ১০ফুট চওড়া লম্বা ৪০ফুট দখলে নেন। হঠাৎ স্থানীয়রা বাঁধা দিয়ে উপজেলা ভূমি অফিসকে অবগত করেন। পরবর্তিতে ভূমি সার্ভেয়ার ও ভূমি তহশিলতার  এসে দখলে থাকা সিমেন্ট ও কাঠের সরজ্ঞাম গুলো ভেঙে তুলে দখলমুক্ত করেন।
দখলদারের পক্ষে মেহরাজ হোসেন রিফাত জানান, দখলকৃত ভূমি তাদের বাবা মৃত বাবুল মেম্বারের ওয়ারিশ সূত্রে তার বোন মালিক হন। তারা তাদের জায়গা দখল করে সিমেন্টেরর খুটি দেন।
স্থানীয়রা আরও জানান, বিভিন্ন সময়ে ময়লা-আবর্জনার কারণে খাল ভরাটে পানিবন্দি হয়ে আশে-পাশের কয়েকশত একর ফসলি জমির উৎপাদনে সমস্যা সৃষ্টি হচ্ছে। শুষ্ক মৌসুমে পানি পাওয়া যাচ্ছে না। এছাড়াও বর্ষা মৌসুমে পানি বন্দি হয়ে জলাবন্ধতা সৃষ্টি হচ্ছে। এভাবে খাল দখল হলে কৃষকরা বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। প্রতিনিয়ত খালের পাশে থাকা বসতিরা দখলের পায়তারা করছে। মুসার খালের সংযোগ খাল দখলমুক্ত করণে উপজেলা ভূমি অফিসের লোকজনকে ধন্যবাদ জানান তারা।
উপজেলা সার্ভেয়ার প্রমেশ্বর চাকমা জানান, এসিল্যান্ড স্যারের নির্দেশে স্থানীয় চরকাদিরা ভূমি তহশিলদারকে সাথে নিয়ে মুসার খালের দখলমুক্ত করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামসুদ্দিন মো.রেজা জানান, খাল দখলের বিষয়টি জানার পর সার্ভেয়ারকে পাঠানো হয়েছে। তারা গিয়ে খালের দখল উচ্ছেদ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com