1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

শিশু হালিমার বস্তাবন্দি লাশ উদ্ধার

ফাহিম মাহাদী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

বগুড়ার শিবগঞ্জের মোকামতলার লস্করপুর এলাকার ৭ বছরের শিশু নিখোঁজের তিনদিন পর আপন চাচার বাড়ি থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের তিনদিন পর আপন চাচা আনিছার রহমানের বাড়ী থেকে ৭ বছরের শিশু হালিমার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয় ৷ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির চাচা আনিসার রহমান(৩৫), চাচাতো ভাই আতিকুল ইসলাম (১৩) ও তাঁর চাচিকে আটক করেছে পুলিশ।
আলামত বিশ্লেষণ করে পুলিশ ধারনা করছে, ধর্ষনের পর শ্বাসরোধ করে শিশু হালিমাকে হত্যা করে বস্তায় লাশ বন্দী করে রাখা হয়েছে।
জানা গেছে, মোকামতলার লস্করপুর মধ্যপাড়া গ্রামের হাবলু মিয়ার ৭ বছর বয়সী মেয়ে হালিমা গত শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। এরপর পাশের একটি পুকুরে ডুবুরি দল দিয়েও তল্লাশী চালিয়েও সন্ধান মেলেনি শিশুটির। এরপর সোমবার দুপুর ২ টার সময় শিশুটির আপন চাচা আনিছারের ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে স্হানীয় প্রতিবেশীদের সন্দেহ হয়। তারপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, আমরা গতকাল ঐ এলাকার বাড়ি বাড়ি তল্লাশি অভিযান পরিচালনা করেছি। আজ বিকেলে শিশুটির চাচার বাড়ির শয়নকক্ষে তল্লাশির সময় বস্তাবন্দি লাশ পাওয়া যায়। এ ঘটনায় চাচা আনিছার রহমানসহ, তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com