1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

দিনাজপুরে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ

ইফতেখার আলম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

উত্তরের  দিনাজপুর। বর্তমানে এ জেলা দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। অতিরিক্ত শীতে কাবু হয়ে পড়েছে মানুষ। সরকারি নির্দেশনা অনুযায়ী দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে স্কুল বন্ধ থাকার কথা। সে অনুযায়ী জেলার ফুলবাড়ী উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল গুলো দুইদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

 

সোমবার (২২ জানুয়ারী) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দিনাজপুর জেলায়। তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

 

দিনাজপুর আবহাওয়া অফিস সুত্রে জানাগেছে, সোমবার জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে তাপমাত্র কমে যাওয়ায় সোমবার (২২ জানুয়ারী) জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় আগামী দুইদিনের জন্য বন্ধ ঘোষণা করেছেন স্বস্ব জেলা শিক্ষা কর্মকর্তা।সোমবার উপজেলা প্রাথমকি শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরাঞ্চল দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থায় প্রচন্ড ঠান্ডার কারণে অনেক শিশু অসুস্থ্য হয়ে পড়ে অপরদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূর আলম জানান, আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী ২৩ ও ২৪জানুয়ারী দুইদিন ছুটির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জেলা শিক্ষা কর্মকর্তা এ ঘোষনা দিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com