1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

রাইস মিল মালিকের জরিমানা

উজ্জ্বল মাহমুদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় ওজনে জালিয়াতি ও অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি অটো রাইস মিলের মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের বৃহত্তম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজা নগরের বেশ কয়েকটি চালকলে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
এসময় দেশ অ্যাগ্রোর মালিক আবদুল খালেককে ২৫ হাজার ও গোল্ডেন রাইস মিল মালিক আনিসুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এহেতেশাম রেজার নেতৃত্বে বেশ কয়েকটি চালকলে এ অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।
জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, গত রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে চালকল মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কিছু দিকনির্দেশনা দিয়েছি। দিকনির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে কি না তা সরেজমিনে যাচাই করতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় দুটি কলে প্যাকেটজাত করার ক্ষেত্রে ওজনে কম পাওয়া গেছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, প্যাকেজিংয়ে অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দেশ অ্যাগ্রোর মালিককে ২৫ হাজার ও গোল্ডেন রাইস মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ বাবুল হোসেন, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com