1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা

মোবাইল কোর্ট অভিযান

আল আমিন সরকার সোহাগ
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৩১২ বার পড়া হয়েছে
পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন কার্যক্রম সহ নানা অনিয়ম থাকার কারনে মানিকগঞ্জ সদর উপজেলায় ৪ টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে ভাটা বন্ধ করে স্থানান্তরের নির্দেশ এবং ৮০ হাজার টাকা জরিমানা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ২ টায় জেলা পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের যৌথ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম মোবাইল কোর্ট পরিচালনা করেন।
জরিমানা করা ভাটা গুলো হলো,মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় মেসার্স জামাল এন্ড সন্স,মেসার্স অসিম ট্রেডার্স,এ রহমান এন্ড কোং,মেসার্স আব্দুল মালেক ব্রিকস।সকলকে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।সেই সাথে আগামী ৩০ দিনের মধ্যে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ রেখে আইন অনুযায়ী গ্রহনযোগ্য স্থানে স্থানান্তরের নির্দেশ প্রদান করা হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম বলেন,সরকারি অনুমোদন ছাড়া ইট তৈরি ও বিক্রি, শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপনসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৪ টি অবৈধ ইটভাটার মালিককে কে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করে সেটা আদায় করা হয়েছে এবং ৩০ দিনের মধ্যে ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে ভাটা মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।মানিকগঞ্জে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
এ অভিযানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট এ কে এম ছামিউল আলম কুরসি ও পরিদর্শক মো: আব্দুর রাজ্জাক এবং ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন মানিকগঞ্জ জেলা পুলিশ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com