1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনাতলায় ভ্রাম্যমাণ আদালতের বাজার তদারকি ১৮ রমজান ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার পর্যটকদের ভিড়ে মুখরিত পত্নীতলার সূর্যমুখী বাগান: পরিদর্শনে কৃষি কর্মকর্তারা মোঃ আফজাল হোসেন আজ জাতীয় শহীদ সেনা দিবস ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা ও সাধারণ সভায় এমপি গোলাম মোহাম্মদ সিরাজের অংশগ্রহণ ঈদগাঁওতে মাদক সরঞ্জামসহ যুবক গ্রেফতার ২৩ লক্ষ টাকা ফেরত না পেয়ে মানসিক চাপে মৃত্যু! বগুড়ার সারিয়াকান্দিতে জমির দালালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কয়রায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক; মধ্যরাতে দেয়াল ছিদ্র করে স্বর্ণের দোকানে লুট হরিপুর উপজেলা নির্বাচন: রাজনীতির সমীকরণ ও আবু তাহেরের ওপর তৃণমূলের আস্থা—একটি নির্মোহ বিশ্লেষণ

দুই হাসপাতালে সিলগালা ও জরিমানা

পিয়াস চন্দ্র দাস
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে
চাঁদপুরের ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দু’টি হাসপাতাল সিলগালা ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক  অভিযান শেষে সোমবার (২২ জানুয়ারি)  সন্ধ্যায়  এই তথ্য নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহারের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ কয়েকটি প্রাইভেট হাসপাতালে অভিযান পরিচালনা করেন। এরমধ্যে ইসলামিয়া হাসপাতালের লাইসেন্স না থাকায় সিলগালা করা হয়। এছাড়াও রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারস্থ স্কয়ার হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে লাইসেন্স না থাকায় সেটিকেও সিলগালা ও ৩০ হাজার জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র চিকিৎসক ডা. ফয়সাল রানা, ডা. মাকসুদুল হাসান, স্যানিটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম, ও ফরিদগঞ্জ থানার সহকারি উপপুলিশ পরিদর্শক (এএসআই) কামাল’র নের্তৃত্বে পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com