1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু

আবরার আলভী
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৫১৪ বার পড়া হয়েছে

নীলফামারীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মামুন (৩৫) নামের এক ট্রাকচালক নিহত এবং সোনা মিয়া নামে আরেকজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে ডিমলা উপজেলার খালিশা চাপানী ডালিয়া তিস্তা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কাউয়ামারী গ্রামের রমজান আলীর ছেলে। সে একজন পেশাদার চালক। আহত সোনা মিয়া জেলার হাতিবান্ধা উপজেলার সানিয়াজান গ্রামের আকবর আলীর ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা মেট্রো-ট-২৪-৬৯৩১ নম্বরের নওগাঁ থেকে পাটগ্রামগামী ইটবাহী ট্রাক ও ঢাকা মেট্রো-ট-২৪-৫৫৪১ গাড়িটি পাটগ্রাম থেকে ঢাকাগামী পাথরবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলে ঢাকা মেট্রো-ট-২৪-৬৯৩১ গাড়ির চালক মামুন মারা যান। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জলঢাকা ও নীলফামারী ইউনিট এসে লাশ উদ্ধার করে এবং ঢাকা মেট্রো-ট-২৪-৫৫৪১ চালক সোনা মিয়াকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এনামুল হক জানান, আমরা সংবাদ পাওয়া মাত্রই জলঢাকা ও নীলফামারী সদর ইউনিটকে পাঠিয়েছি। লাশটি ট্রাকের ইঞ্জিনের সঙ্গে চাপ খেয়ে ছিল। মরদেহ উদ্ধার করে ডিমলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ রায় জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই পুলিশ পাঠিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com