লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মোল্লার হাটে অবৈধভাবে রাস্তা দখল করে হাউজ নির্মান করায় মজিবুর রহমান ফারুক কে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।ফারুক উত্তর করইতলা গ্রামের খলিলুর রহমানের ছেলে। বুধবার ২৪ জানুয়ারী বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, অবৈধভাবে সড়ক দখল করে হাউজ নির্মান করায় পরিবেশ আইনে ফারুককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এবং সে এ যাবত সড়কের যা ক্ষতি করেছে তা সে নিজ অর্থায়নে ক্ষতি পূরণ দেবে