1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

ধানমন্ডিতে প্রাইভেটকার হতে চাঁদা আদায় করা সেই যুবককে গ্রেফতার করেছে ডিএমপি

SD Mizan Farazi
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডিতে প্রাইভেটকার হতে চাঁদা আদায় করা অভিযুক্ত সেই যুবককে গ্রেফতার করেছে ডিএমপির ধানমন্ডি থানা পুলিশ। গ্রেফতারকৃত ঐ যুবকের নাম মো. আশরাফুল আলম (২৩)। বুধবার (১৬ এপ্রিল ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০১:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগ এলাকা হতে আশরাফুলকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে। ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ০৭:০৫ ঘটিকায় প্রাইভেটকার হতে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা যায়, গ্রেফতারকৃত আশরাফুলসহ অজ্ঞাতনামা ৩/৪ জন ধানমন্ডির রোড নং-২/এ এর ইবনে সিনা হাসপাতালের বিপরীত পাশে প্রাইভেটকার ও মোটরসাইকেল হতে অনেকদিন ধরে জোরপূর্বক চাঁদা গ্রহণ করে আসছে। চাঁদা আদায়ের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক ০১:০০ ঘটিকায় হাজারীবাগ এলাকা হতে হাজারীবাগ থানা পুলিশের সহায়তায় চাঁদা আদায় করা সেই আশরাফুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফুলসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে ডিএমপির ধানমন্ডি থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আশরাফুল চাঁদা আদায়ের কথা স্বীকার করেছে। আশরাফুল জানায়, সে সহ আরো ৩/৪ জন চার মাস যাবৎ ঘটনাস্থলসহ এর আশপাশে প্রাইভেট কার ও মোটর সাইকেল থামিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা দাবি ও আদায় করে আসছে। গ্রেফতারকৃত আশরাফুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com