1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

‎দুমকীতে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে মালিকসহ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ সজিব সরদার
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকীতে ১মাস ধড়ে অসুস্থ গরু কম দামে কিনে অতিরিক্ত লাভের জন্য রাতের আধারে জবাই করে মাংস বিক্রির দায়ে ব্যবসায়ী ও অসুস্থ গরুর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ‎ ‎শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার নতুন বাজার এলাকার মেসার্স বিসমিল্লাহ গোস্তো ঘরের ব্যবসায়ী মো. রনি মৃধা(২৭) পলাতক থাকায় তার দোকানের কর্মচারী জাহিদুল ইসলামকে ১০ হাজার টাকা ও অসুস্থ গরুর মালিক রুস্তম আলী তালুকদারকে(৭০) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত রনি মৃধা উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নূর হোসেন মৃধার ছেলে এবং রুস্তম আলী তালুকদার একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আমজেদ তালুকদারের ছেলে। ‎ ‎ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজার মোঃ ইজাজুল হক জানান, অসাধু ব্যবসায়ী ও অসুস্থ গরুর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে অসুস্থ গরুর মাংস জব্দ করা হয়। ‎ ‎উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশিক হাজরা(ভারপ্রাপ্ত) মুক্ত খবর কে বলেন, একটি সুস্থ গরু কীভাবে নির্বাচন করতে হয় এবং কীভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই করতে হয় তা আমরা কিছু দিন আগেও প্রশিক্ষণ দিয়েছি। ‎ ‎প্রসঙ্গত, ৫০০ মিলিলিটারের ২ বোতল চোলাই মদ, মদ তৈরির সরঞ্জামাদিসহ অসাধু ব্যবসায়ী রণি মৃধা ও তার সহযোগী নয়নকে ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর আটক করেছিল পুলিশ। ‎

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com