1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু সিলেট চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসি খাতা মূল্যায়ন, প্রভাষক আটক অস্ত্র ও হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দাফনের ১২ ঘণ্টা পর মায়ের মরদেহ কবর থেকে তুললেন সন্তানেরা পত্নীতলায় ৫০০ লিটার চোলাই মদসহ দুই ভাই আটক গাজা যুদ্ধে পরিবারের ৭৫ জন সদস্য প্রাণ হারিয়েছে, দাবি ইসমাইল হানিয়ার ছেলের সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দর্শনা সীমান্তে বিজিবির জালে ১৩ কোটি টাকার স্বর্ণ, আটক এক

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

Desk report
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে নিজের মায়ের নামে নামকরণ করার আবেদন করেছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব।

সোমবার (১৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখা থেকে সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তারের সই করা এ সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়। চিঠিটি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।

চিঠির তথ্যানুযায়ী, পাবনার বেড়া উপজেলার ফকিরকান্দি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘জাকিয়া হাবিব নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ রাখার প্রস্তাব করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিদ্যমান নাম পরিবর্তনের জন্য এমপি এ কে এম সেলিম রেজা হাবিব নিজেই আবেদন জমা দেন।

এতে আরও উল্লেখ করা হয়, উল্লিখিত প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৩.০৭.২০২৩ তারিখের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত-২০২৩) এর অনুচ্ছেদ ১৪.৫ অনুযায়ী উল্লিখিত প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও যৌক্তিকতাসহ স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব সুপারিশসহ প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রশাসনিক নথি অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন নামই ছিল ‘জাকিয়া হাবিব নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ । পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের ১৬/০২/২০১০ খ্রি: স্মারক নং- শিম/শা: ১১/৫-১/২০১০/১২৫ এর মাধ্যমে বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘ফকিরকান্দি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com