1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু সিলেট চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসি খাতা মূল্যায়ন, প্রভাষক আটক অস্ত্র ও হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দাফনের ১২ ঘণ্টা পর মায়ের মরদেহ কবর থেকে তুললেন সন্তানেরা পত্নীতলায় ৫০০ লিটার চোলাই মদসহ দুই ভাই আটক গাজা যুদ্ধে পরিবারের ৭৫ জন সদস্য প্রাণ হারিয়েছে, দাবি ইসমাইল হানিয়ার ছেলের সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দর্শনা সীমান্তে বিজিবির জালে ১৩ কোটি টাকার স্বর্ণ, আটক এক

নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

আল আমীন 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

 


শেরপুরের নালিতাবাড়ীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় নালিতাবাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভা শেষে উপকারভোগীদের মাঝে এসব সহায়তা সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।

সাংবাদিক ক্লোডিয়া নকরেক কেয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, নালিতাবাড়ী ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কোপেন নকরেক, উপজেলা শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবির, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক ওজায়েজ মোহাম্মদ কালিমুল্লাহ টুকনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ১৩ জন গৃহিণীর মাঝে সেলাই মেশিন, ২০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল এবং ১৩৪ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির অর্থ প্রদান করা হয়। এ কর্মসূচির আওতায় মোট ৫ লাখ ৯০ হাজার টাকার সহায়তা বিতরণ করা হয়েছে।

বক্তারা বলেন, শিক্ষা ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com