1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী ‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ

কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু

জাহিদুল ইসলাম মামুন   
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পর্যটন নগরী কুয়াকাটাকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার দাবিতে তিনদিন ব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। ‘কুয়াকাটা উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে সোমবার বিকেলে কুয়াকাটা চৌরাস্তায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী বুধবার পর্যন্ত চলমান এই কর্মসূচির মাধ্যমে ১০ হাজার মানুষের স্বাক্ষর সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা উন্নয়ন ফোরামের আহবায়ক ও পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লী, হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সভাপতি ও উন্নয়ন ফোরাম এর মহাসচিব এম এ মোতালেব শরীফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও উন্নয়ন ফোরামের যুগ্ম মহাসচিব মতিউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, প্রভাষক শহিদুল ইসলাম শাহীন, কলাপাড়া উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, আনোয়ার হোসেন আনু, সাধারন সম্পাদক হোসাইন আমির,টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ প্রমুখ।

কুয়াকাটা উন্নয়ন ফোরামের আহবায়ক আঃ আজিজ মুসুল্লি বলেন, কুয়াকাটা পর্যটনকে অকার্যকর করতে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী গড়ে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় কুয়াকাটাকে পৌরসভায় রুপান্তর করা হয়েছে। এখানে তিন শতাধিক আবাসিক হোটেল মোটেল ও রিসোর্ট রয়েছে। আধুনিক নৌ পুলিশ ফাঁড়ী, ট্যুরিস্ট পুলিশ জোন, সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং, মৎস্য অবতরণ কেন্দ্র অসংখ্য স্থাপনা রয়েছে। এখানে বিনিয়োগকারীরা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। তাই কুয়াকাটাকে পরিকল্পিত পর্যটন নগরী গড়ে তুলতে প্রশাসনিক কাঠামো জরুরি।

কুয়াকাটা উন্নয়ন ফোরামের মহাসচিব এম এ মোতালেব শরীফ বলেন, কুয়াকাটা পর্যটনকে বাঁচাতে হলে উপজেলা কুয়াকাটায় প্রয়োজন। সেখানে মহিপুরে উপজেলা করার দাবি অযৌক্তিক। তিনি আরো বলেন, ইতিপূর্বে মহিপুর পুলিশ ফাড়ীকে থানায় রুপান্তর করা হয়েছে। যা নিয়ে পর্যটনে বিনিয়োগকারী, আগত পর্যটক সহ স্থানীয়রা হতাশ হয়েছে।

কুয়াকাটা উন্নয়ন ফোরামের সদস্য ও ইমাম সমিতির সভাপতি মাওলানা মাঈনুল ইসলাম মান্নান বলেন, মহিপুর একটি মৎস্য বন্দর। যেখানে মৎস্য ব্যবসা ছাড়া আর কোন ব্যবসা বানিজ্যের সূযোগ সুবিধা নেই। নেই ভালো কোন অবকাঠামো। রাজনৈতিক বিবেচনায় সেখানে থানা হয়েছে বিগত সরকারের সময়। যা খুবই দুঃখ জনক। তিনি বলেন, কুয়াকাটাকে উপজেলা করা না হলে পর্যটন ব্যবস্থা নড়বড়ে হবে।

কুয়াকাটা উন্নয়ন ফোরামের যুগ্ম মহাসচিব ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষিত পর্যটন নগরী কুয়াকাটায় উপজেলা না হলে এই পর্যটন নগরী মুখ থুবড়ে পরবে। তিনি বলেন, মহিপুর সহ কলাপাড়া উপজেলার মানুষ এলাকার বাহিরে গেলে কুয়াকাটায় তার বাড়ি পরিচয় দেয়। সারা বিশ্বে কুয়াকাটাকে চেনে জানে। অথচ কুয়াকাটাকে ধ্বংস করতে প্রশাসনিক কাঠামো নিয়ে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। সবদিক থেকে কুয়াকাটা উপজেলা সহ প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে যেসব অবকাঠামো দরকার তা সবই এখানে আছে।

তাই কুয়াকাটা উপজেলার দাবি সময়ের দাবি। এ দাবি পুরণ না হওয়া পর্যন্ত গণস্বাক্ষর কর্মসূচি সহ বিভিন্ন গ্রহণ করবে বলে জানান কুয়াকাটা উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com