1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকের নামে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ ও প্রাণনাশের অপপ্রচার: থানায় অভিযোগ দায়ের

মোঃ মনিরুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

রাজশাহীর দুর্গাপুর থানার মোহাম্মাদপুর এলাকার এক সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাঁদাবাজি ও প্রাণনাশের মিথ্যা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী সাংবাদিক মোঃ এজাজুল মুন্না (আগুন) জানান, গত ১৬ এপ্রিল ২০২৫ ইং তারিখে দুর্গাপুর থানার বিয়াড় গ্রামের মোঃ শহিদুল ইসলাম (৩৫) কোনো কারণ ছাড়াই তার (মুন্না) বিরুদ্ধে এক লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ করেন এবং বলেন, চাঁদা না দিলে মুন্না তাকে হত্যার হুমকি দেন—এমন একটি ভিডিও বিভিন্ন রাজনৈতিক মহলে এবং মিডিয়ায় ছড়িয়ে দেন। মুন্না বলেন, “আমি একজন পেশাদার সাংবাদিক। এই মিথ্যা ভিডিও ও অপপ্রচারের মাধ্যমে আমার সম্মানহানি করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়, যা আমাদের সাংবাদিক সমাজের জন্য অপমানজনক।” তিনি আরও জানান, অভিযুক্ত শহিদুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও সমাধানের কোনো সদিচ্ছা দেখা যায়নি। বরং এখনো অপপ্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। এ ঘটনায় দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিক মুন্না। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com