1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

পাঁচবিবি তে ডিবি পরিচয়দানকারী দুই ভুয়া পুলিশ সদস্য পুলিশের হাতে আটক

মোঃ আতিকুর রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবি পুলিশ পরিচয়দানকারী দুই ভুয়া পুলিশ সদস্য কে জনতা আটক করে পাঁচবিবি থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। ১৯ এপ্রিল শনিবার বেলা ১টার দিকে উপজেলার আওলাই ইউনিয়নের চানপাড়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পাঁচবিবি থানা সূত্রে জানা যায়, শনিবার বেলা ১টার দিকে চানপাড়া বাজারে শ্রী তাপস কুমার পালের স্বর্ণের দোকান তানিসা জুয়েলার্সে ডিবি পুলিশ পরিচয়দানকারী ২জন ব্যক্তি দোকান তল্লাশির নামে টাকা পয়সা দাবি করে, এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা পাঁচবিবি থানা পুলিশকে খবর দেয়, জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল ওহাব মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়, পাঁচবিবি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মইনুল হোসেনের প্রচেষ্টায় ঘটনাস্থলে ছুটে যান থানার এসআই মাসুম ও এএসআই সোহেল সহ পুলিশ সদস্যরা, ঘটনাস্থল থেকে আটক করেন ২জন ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী সদস্য, এরা হলেন, নওগাঁ জেলার আত্রাই থানার কালিকাপুর গ্রামের তৈয়ব সরকারের ছেলে সাগর( ৩০), নওগাঁ সদর উপজেলার জগত সিংহপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ইমরান (২১),এদের দুজনকেই জয়পুরহাট ডিবি পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানায়। এদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এর আগেও পাঁচবিবিতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন বাড়ি ঘর তল্লাশির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার খবর পাওয়া যায়। এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মইনুল হোসেন সাংবাদিকদের জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে এবং অপরাধীদের আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়া ধীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com