1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় একটি সিএনজি অটোরিকশায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে পুলিশের টহল গাড়িসহ দুটি গাড়িতে আগুন ফরিদপুরের মধুখালীতে সড়ক দু*র্ঘ*টনায় দুই আনসার সদস্য সহ তিনজন আ*হত, একজনের অবস্থা গু-রু-তর! ফেনীর পরশুরামে সীমান্ত এলাকা থেকে ভারতীয় ঔষধসহ দুইজন আটক ছাগলনাইয়ার পাঠাননগরে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল মাটি ব্যবসায়ী হোনা মিয়ার ‎ধর্ষণ মামলার আসামির ছবি সংগ্রহকালে সাংবাদিককে বাধা প্রদান কলেজ ছাত্রদল সভাপতির, থানায় অভিযোগ হাতিয়ায় এসএসসি ২০২০ ব্যাচের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ যশোরে পারিবারিক কলহে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই জখম; অবস্থা আশঙ্কাজনক ফরিদপুরে এনসিপির ইফতার মাহফিলে সরকারের সমালোচনা,“নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার মনিরামপুরে আলোর কাফেলা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বিরামপুরে মরহুম বাবুল হোসেন বাবলুর স্মরণে বাবলু স্মৃতি সংঘের দোয়া ও ইফতার মাহফিল

আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন

মোঃ মামুনুল হক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সারাদেশে শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের ডামাডোল।
তারই অংশ হিসেবে ফরিদপুর জেলার আলফডাঙ্গা উপজেলায় শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের আলাপ আলোচনা ও প্রচার-প্রচার।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায় সম্ভাব্য ০৬ (ছয়) জন চেয়ারম্যান পদপ্রার্থী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এছাড়াও একাধিক ভাইচ চেয়ারম্যান ও একাধিক মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলোচনায় আছে।
তবে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আছে ১)বর্তমান উপজেলা চেয়ারম্যান- জাহিদ হাসান, ২) সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা- খান বেলায়েত হোসেন,৩) পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র- সাইফুর রহমান সাইফার, ৪) যুবলীগ নেতা- কাজী মনিরুল হক, ৫)  পাচুড়িয়া ইউনিয়নের বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান- মিজানুর রহমান ও ৬) বর্তমান ভাইস চেয়ারম্যান ও কৃষকলীগ নেতা- শেখ দেলোয়ার হোসেন।
 তারা প্রত্যেকেই মনে করেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ দলীয় নমিনেশন দেবে না তাই কেউ বিশেষ সুবিধা পাবে না। এক্ষেত্রে নির্বাচন হবে জমজমাট এবং জনগণের ভোটের মাধ্যমেই নির্বাচিত হবেন আগামী উপজেলা পরিষদ চেয়ারম্যান।  সাধারণ ভোটাররাও মনে করেন দলীয়  প্রতিক না থাকলে মানুষ তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারবে, নমিনেশন বাণিজ্য হবে না এবং পরিশেষে একজন যোগ্য প্রার্থী নির্বাচিত হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com