1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

নেছারাবাদ ০৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা

কামরুল আহসান(সোহাগ)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের নেছারাবাদে ০৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ইয়ামিন (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে নেছারাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৭এপ্রিল)রাতে ওই শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। শনিবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে । এ ঘটনার পর থেকে অভিযুক্ত ইয়ামিন পলাতক রয়েছেন। সোমবার (২৮ এপ্রিল ) দুপুরে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ (ওসি )মোহাম্মদ বনি আমিন নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়,অভিযুক্ত ইয়ামিন ও ধর্ষিতা শিশুটি একই গ্রামে বসবাস করে। ঘটনার দিন রাতে ওই এলাকায় বিদ্যুৎ না থাকায় শিশুটিকে মিথ্যা প্রলোভন দেখিয়ে ঘরের বাইরে নিয়ে এসে অন্ধকারে ধর্ষণ করে। সময় শিশুটি চিৎকার দিলে পাশের ঘরের একজন লোক বেরিয়ে এসে ঘটনাটি দেখে ফেলে, তাৎক্ষণিক লোকটি চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসার আগেই কৌশলে ধর্ষণকারী ইয়ামিন পালিয়ে যায়। পরে শিশুটির মা এলাকাবাসী ও আত্মীয়-স্বজনের পরামর্শ ও সহযোগিতায় নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বনি আমিন জানান, ০৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে, ঘটনার পর থেকে ধর্ষণকারী যুবক পলাতক রয়েছে, তাকে গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com