1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী

নওগাঁয় ছাত্রীকে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশা উপজেলায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম ও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মেহেদী হাসান তালুকদার এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম যাবজ্জীবন কারাদণ্ডের এই তথ্য নিশ্চিত করেছেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সুরানন্দ গ্রামের সাকিল ও আলাদিপুর গ্রামের আব্দুল আলীম। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আদালত সুত্রে জানা গেছে, ২০২১ সালের ৮ মার্চ রাতে চৌদ্দ বছরের ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে আম বাগানের একটি ঘরে নিয়ে যায় সাকিল। সেখানে সাকিল ও আব্দুল আলীম ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে ছাত্রী নিজেই থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শেষে ঘটনার সত্যতা পেলে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। শুনানি শেষে মঙ্গলবার ১০ জন সাক্ষীর বক্তব্যের ভিত্তিতে আদালত দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ সময় জরিমানার টাকা ধর্ষণ শিকার ছাত্রীকে দেওয়ার নির্দেশ দেন বিচারক। রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com