1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু সিলেট চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসি খাতা মূল্যায়ন, প্রভাষক আটক অস্ত্র ও হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দাফনের ১২ ঘণ্টা পর মায়ের মরদেহ কবর থেকে তুললেন সন্তানেরা পত্নীতলায় ৫০০ লিটার চোলাই মদসহ দুই ভাই আটক গাজা যুদ্ধে পরিবারের ৭৫ জন সদস্য প্রাণ হারিয়েছে, দাবি ইসমাইল হানিয়ার ছেলের সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দর্শনা সীমান্তে বিজিবির জালে ১৩ কোটি টাকার স্বর্ণ, আটক এক

ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি

Desk report
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রকাশের অভিযোগে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ। মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর আমলী আদালতের বিচারক সুমন কুমার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী রাফসান জুয়েল জানান, মামলার শুনানি শেষে আদালত আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১০ জুন জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বাদী হয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দীপংকর ঘোষের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট প্রকাশ করেন, যেখানে সিরাজগঞ্জ জেলা বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে বালুমহলের অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়। ওই পোস্টে তানভীর মাহমুদ পলাশের নামও উল্লেখ করা হয়। পরবর্তীতে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

বাদীর অভিযোগ, তিনি কোনো বালুমহলের অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত নন। অসৎ উদ্দেশ্যে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে। এর ফলে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

এ ঘটনায় আদালত অভিযোগটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন। মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com