1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

রাণীনগরে জুয়াড়ি ও মাদক কারবারি’সহ আটক ১২

নাহিদ আক্তার
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৫০ বার পড়া হয়েছে

নওগাঁর রাণীনগরে জুয়ার আসর থেকে ১১জন জুয়াড়ী ও একজন মাদককারবারীকে ও আটক করেছে থানা পুলিশ। আটককৃত একডজন আসামীকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান গত শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিমপুর ইউনিয়নের চককুতুব গ্রামস্থ টুলু সরদারের পরিত্যক্ত ইটভাটার পশ্চিমে জনৈক কুদ্দুছ মন্ডলের অনাবাদি জমিতে জুয়া খেলার খবর পেয়ে ওসির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। প্রকাশ্য জুয়া খেলার অপরাধে আসামি চকাদিন (মোল্লাপাড়া) গ্রামের মৃত তোজিমুদ্দিন কবিরাজের ছেলে রাহিম কবিরাজ (৩১), চকাদিন (কারিগরপাড়া) গ্রামের আবু জেহেলের ছেলে জুয়েল সরদার (৩৩), চকাদিন গ্রামের মৃত-আক্কাস সরদারের ছেলে মতিউর রহমান (৫০), চকাদিন (মৃধাপাড়া) গ্রামের আলাউদ্দিন মৃধার ছেলে রুবেল মৃধা (২৮), চককুতুব (ত্রিমোহনী) গ্রামের শংকর পোদ্দারের ছেলে সূর্য পোদ্দার (৩০), চককুতুব গ্রামের বেলাল সরদারের ছেলে আ: হালিম (২২), একই গ্রামের মতিন সরদারের ছেলে রিপন সরদার (৩২), নজরুল সরদারের ছেলে রাঙ্গা সরদার (২৫), খট্টেশ্বর গ্রামের মহসীন আলী শাহের ছেলে সাবু আলী শাহ (৩২), পাশের সদর থানার চন্ডিপুর (হেজাতিপাড়া) গ্রামের সেকেন্দার সরকারের ছেলে দেলোয়ার সরকার (৩৫) ও উপর শেরপুর গ্রামের ময়েন উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৩০) কে আটক করা হয়। এসময় জুয়ার আসর থেকে ২৫৬০টাকাসহ বিভিন্ন উপকরন উদ্ধার করা হয়।

এছাড়া একইদিন রাতে একডালা ইউনিয়নের রাজাপুর গ্রামের উত্তর পাশে রাস্তার ব্রিজের উপর অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করার অপরাধে ভেবরা গাড়ি গ্রামের আনিছার রহমানের ছেলে মাদককারবারী হাবিবুর রহমান (৪০) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৬০০টাকা মূল্যের ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। উপজেলায় মাদকের বিস্তাররোধে ও জুয়াসহ বিভিন্ন অবৈধ কারবারের বিরুদ্ধে থানা পুলিশ সব সময় সোচ্চার রয়েছে। আগামীতেও এই ধরণের সাঁড়াশি অভিযান অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com