1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

চলে গেলেন রাবি অধ্যাপক ময়েজুল ইসলাম

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৪০৭ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. ময়েজুল ইসলাম মারা গেছেন। শনিবার (২৭ জানুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) আনুমানিক রাত ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও ডায়াবেটিস জনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। মৃত্যুকালে দুই পুত্র, এক কন্যা ও তাঁর স্ত্রীকে রেখে গেছেন।
আগামীকাল সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর  জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযার নামাজ শেষে তাঁকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কবরস্থানে দাফন করা হবে।
অধ্যাপক ময়েজুল ইসলাম ১৯৮৫ সালে ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি প্রফেসর পদে উন্নীত হন। তিনি ইতিহাস বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন। অধ্যাপকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক মো. হুমায়ুন কবীর। ইতিহাস শিক্ষা ও গবেষণায় অধ্যাপকের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তাঁরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com