1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

চৌগাছায় গুড়ের মেলা

মেহেদী হাসান শিপলু
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৪৪৬ বার পড়া হয়েছে

খেজুর গুড়ের ঐতিহ্য ধরে রাখতে যশোরের চৌগাছায় তিনদিন ব্যাপী গুড়ের মেলার আয়োজন করা হয়েছে। গুড়ের মেলা কেন্দ্র করে আজ শনিবার বেলা ১২ টায় গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিং করা হয়। উপজেলা মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংএ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় গাছিদের নিয়ে আগামী ২৯, ৩০ ও ৩১ জানুয়ারি গুড়ের মেলা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি জানান, ২৯ জানুয়ারি সকাল ১০ টায় যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার স্যার মেলার উদ্বোধন করবেন। এছাড়া ৩০ জানুয়ারি মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

যশোরসহ অত্র অঞ্চল খেজুর গুড়ের জন্য বিখ্যাত। গুড়ের ঐতিহ্যটিকিয়ে রাখতে এবং গাছিদের উদ্বুদ্ধ করার পাশাপাশি অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে গুড়ের মেলার আয়োজন করা হয়েছে। এ সময়তিনি গুড়ের মেলার ব্যাপক প্রচারের জন্য গণমাধ্যমে লেখালেখির আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি গুঞ্জন বিশ্বাস, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টুসহসাংবাদিক নেতৃবৃন্দ। প্রসঙ্গতঃ সেভ দ্য ট্র্যাডিশন অ্যান্ড এনভায়রনমেন্টের পরিচালক ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আবুবকর যশোর অঞ্চলের খেজুর গাছ ও সংশ্লিষ্ট গাছিদের নিয়ে গবেষণা শুরু করেন। প্রতিটি গ্রামে গিয়ে গাছিদের নিয়ে শুরু করেন উঠান বৈঠক। এছাড়া খেজুর গাছ রক্ষা ও গাছিদের নিয়ে তিনি আন্দোলনও শুরু করেন। ওই সময় তিনি তথ্য প্রকাশ করেন অত্র অঞ্চলে একদশক আগেও খেজুর গাছের সংখ্যা ছিল প্রায় দেড় লাখের বেশী। বর্তমানে প্রায় ৫৫ হাজার খেজুর গাছ রয়েছে। এছাড়া এক দশক আগেও ৪ থেকে ৫ হাজার গাছি থাকলেও নানা কারনে সেই সংখ্যা মাত্র ৮’শ ৫০ এ দাঁড়িয়েছে। তিনি বলেন খেজুর গাছ রক্ষা, গাছিদের উন্নয়ন ও গুড় বাজারযাতের নিশ্চয়তা প্রদান করা হলে খেজুর গাছের প্রতি আগ্রহ তৈরি হবে। একই সাথে গুড়ের উৎপাদনও বৃদ্ধি পাবে।

খেজুর গাছ নিয়ে তাঁর এই আন্দোলন ও গবেষণার বিষয়টি তিনি সাবেক নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার কাছে অবহিত করেন। একই সাথে খেজুর গাছ রক্ষা ও গাছিদের উন্নয়নের সহযোগিতা কামনা করেন। সেসময় নির্বাহী কর্মকর্তা তাঁর এই বিষয়টি গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যক্রম শুরু করেন। সেই কার্যক্রমের ধারাবহিকতায় গত বছরের ১৬ ও ১৭ জানুয়ারি খেজুর গুড়ের মেলার আয়োজন করা হয়। একই সাথে খেজুর গাছ রোপন ও গাছিদের সহযোগিতা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com