1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

পুলিশ ফাঁড়ির পতিত জমিতে শীতকালীন সবজি চাষ

সাজেদুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৪১৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী  নৌ-পুলিশ ফাঁড়ির পতিত জমিতে   শীতকালীন সবজি  চাষ করে তাক লাগিয়ে দিয়েছে গোবিন্দাসী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. কামাল হোসেন। নৌ-পুলিশ ফাঁড়ি সেজেছে শীতকালীন সবজি তে। -পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এর উদ্যোগে এবং পুলিশ সদস্যদের সহযোগিতায় নৌ-পুলিশ ফাঁড়ি ভবনের সামনে ৫ শতাংশ পতিত জমিতে চাষ করা হচ্ছে এ সকল শীতকালীন সবজি।

এই নৌ-পুলিশ ফাঁড়িতে সরজমিনে গিয়ে দেখা যায়, নৌ-পুলিশ ফাঁড়ির মূল ভবনের সামনে প্রতিত জমি চাষের উপযোগী করে শীতকালীন সবজি ফুলকপি, মুলা, পালন শাক, টমেটো, আলু, পেঁয়াজ, ও মরিচ সহ লাগানো হয়েছে ।  এছাড়া নানান ধরনের সবজির মাচা ও  তার মধ্যে,  লাউ ও সিম উল্লেখযোগ্য । এছাড়া এই বাগানের এক পাশে লাগানো হয়েছে, আম,পেয়ারা, লেবু সহ নানান ধরনের ফলোজ উদ্ভিদের গাছ।

নৌ-পুলিশ ফাঁড়ির কর্মরত কনস্টেবল মোঃ সাফায়েত হোসেন এর সাথে কথা বলে যেটি জানা গেল,তার অক্লান্ত পরিশ্রমে ধীরে ধীরে গড়ে উঠেছে এই বাগান।  অনান্য  পুলিশ সদস্য   সকলে মিলে পরিচর্যা করে এই বাগানের এবং তারা নিয়মিত খাবারের তালিকায় ব্যবহার করে এ বাগানে উৎপাদিত টাটকা  সবজি।

পুলিশ ফাঁড়ি জামে মসজিদ এ নামাজ পড়তে আসা মুসল্লিরা বলেন, পুলিশ সদস্যদের এই ধরনের উদ্যোগে আমার নিজেরা বাগান করতে অনুপ্রাণিত হয়েছি। এছাড়া এই বাগান দেখতেও খুব সুন্দর লাগে।

নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. কামাল হোসেন  বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কোন জমি পতিত রাখা যাবে না, তার ধারাবাহিকতায় আমরা এই পুলিশ ফাঁড়িতে পতিত ৫ শতাংশ জমিতে সবজি বাগান করার উদ্যোগ  গ্রহণ করি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com