1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

নড়াইলে তুচ্ছ ঘটনায় ১ জন খুন, আহত ৫ জন

খশরুল আলম পলাশ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়ার চর করফা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন খুন ও পাঁচজন আহত হয়েছে। নিহত এর বাড়িতে চলছে শোকের মাতম এবং গ্রামে চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজমান।
নড়াইলের লোহাগড়া থানার চরকরফা গ্রামে গতকাল সন্ধ্যায় ভ্যান চালানোকে কেন্দ্র করে প্রতিবেশি চাচাত ভাইদের সাথে নিহতদের পরিবারের সংঘর্ষ ও মারামারি হয়, তাতে উভয় পরিবারের শিশু মহিলা সহ চার পাঁচজন জখম হয়। সংঘর্ষের পর স্থানীয় লোকজন মিমাংসার চেস্টা করে দুই পরিবারকে শান্ত রাখতে চেস্টা করে।
পরবর্তিতে ৭ মে সকালে নিহতের চাচাত ভাই ফেরদৌস মীর এর নেতৃত্বে  রহিম, করিম, রহমান, হৃদয় সহ আরো ৫/৬ জন টোটন এর উপর দারালো দা, কুড়াল, লাঠি ইত্যাদি দিয়ে হামলা চালায়। তারা টোটন মীর কে এলোপাথাড়ি দা ও কুড়াল দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে, এ সময়ে তার দুইভাই ও বাবা বাচাতে আসলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়। আহত অবস্থায় পরিবারের লোকজন তাদেরকে হাসপাতালে নিলে টোটন মীরকে ঢাকা মেডিকেলে প্রেরণ করে, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করে ও তার ভাইদেরকে আশংখাজনক অবস্থায় খুলনা, যশোর মেডিকেল ও লক্ষীপাশা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
হত্যা ও সংঘর্ষের বিষয়ে এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে। লোহাগড়া পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ আসার পর পোর্স্টমার্ডেম ও দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com