1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

সুন্দরবনে বিষাক্ত থাবা, আটক ৪ মাছ শিকারী

এস এম এ রউফ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

স্বর্গরাজ্য সুন্দরবনে মৎস্য নিধনের এক জঘন্য চিত্র ধরা পড়লো বন বিভাগের অভিযানে। বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে চার ব্যক্তিকে পাকড়াও করেছে স্মার্ট টিমের সদস্যরা। বৃহস্পতিবার (৮ মে) সকালে খুলনা রেঞ্জের ছোট মোল্লাখালী খাল এলাকায় অভিযান চালিয়ে এই অভিযুক্তদের আটক করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, ধৃত জেলেরা হলেন কয়রা উপজেলার ৪নং কয়রা গ্রামের বাসিন্দা কবিরুল সানা, মাসুম সানা, হাবিবুল্যাহ শেখ এবং আঃ রশিদ। আটকের সময় তাদের কাছ থেকে দুটি নৌকা, দুই বোতল কীটনাশক এবং অবৈধ ভেশালী জাল জব্দ করা হয়েছে।
কাশিয়াবাদ ফরেষ্ট ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শাহিদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন আইনে মামলা দায়েরের পর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এই ঘটনা সুন্দরবনের জীববৈচিত্র্যের উপর বিষাক্ত রাসায়নিকের ভয়াবহ প্রভাব এবং বন বিভাগের কঠোর নজরদারির একটি স্পষ্ট উদাহরণ। পরিবেশবাদীরা বলছেন, এই ধরনের কার্যকলাপ কেবল মাছের প্রজাতিকেই ধ্বংস করে না, বরং পুরো খাদ্য শৃঙ্খল এবং বাস্তুতন্ত্রের জন্য দীর্ঘমেয়াদী হুমকি সৃষ্টি করে। বন বিভাগের এই তড়িৎ পদক্ষেপ সুন্দরবনের সম্পদ রক্ষায় একটি ইতিবাচক বার্তা বহন করে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com