1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু

আল আমীন, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিমিটেড-এর নবনির্বাচিত কমিটির কাছে বিদায়ী কমিটির দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টায় উপজেলার তারাগঞ্জ উত্তর বাজারে সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে গত ৬ জুন অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটি নির্বাচিত হয়।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মো. সুরুজ্জামান, সম্পাদক মশিউর রহমান, সহ-সভাপতি আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক দুলালসহ অন্যান্য সদস্যবৃন্দ।
নবনির্বাচিত কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মো. ছাইফুল ইসলাম, সম্পাদক মো. আব্দুল হান্নান, সহ-সভাপতি আলমগীর, কোষাধ্যক্ষ নূরুল আমীন এবং কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বিদায়ী নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন এবং নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানান। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং শিক্ষকদের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, শিক্ষকদের পেশাগত ও আর্থ-সামাজিক উন্নয়নে সমবায় সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদী।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com