1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু সিলেট চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসি খাতা মূল্যায়ন, প্রভাষক আটক অস্ত্র ও হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দাফনের ১২ ঘণ্টা পর মায়ের মরদেহ কবর থেকে তুললেন সন্তানেরা পত্নীতলায় ৫০০ লিটার চোলাই মদসহ দুই ভাই আটক গাজা যুদ্ধে পরিবারের ৭৫ জন সদস্য প্রাণ হারিয়েছে, দাবি ইসমাইল হানিয়ার ছেলের সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দর্শনা সীমান্তে বিজিবির জালে ১৩ কোটি টাকার স্বর্ণ, আটক এক

কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান

লোকমান হোসেন পলা। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার ৯০ জন কৃতি শিশুশিক্ষার্থীর সঙ্গে প্রাণবন্ত আড্ডায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এ সময় তিনি শিশুদের কথা মনোযোগ দিয়ে শোনেন, তাদের স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান এবং নিজের জীবনের নানা অভিজ্ঞতা তাদের সঙ্গে ভাগাভাগি করেন।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান এমপির বড় মেয়ে মেহভীন রহমান মুনিয়া।
অনুষ্ঠানে জাইমা রহমান শিশুদের উদ্দেশে বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, জীবনের নানা বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে। তিনি শিশুদের স্বপ্ন, আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
আড্ডার এক পর্যায়ে তিনি শিশুদের কাছে জানতে চান তারা রান্না করতে পারে কি না। কয়েকজন শিক্ষার্থী ইতিবাচক উত্তর দিলে তিনি মজা করে জানতে চান, তাদের এলাকায় গেলে কী খাওয়াবে। জবাবে শিশুরা বিরিয়ানি রান্না করে খাওয়ানোর কথা জানালে জাইমা রহমান বিরিয়ানির সঙ্গে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এতে পুরো পরিবেশ আনন্দঘন হয়ে ওঠে।
কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ফাস্ট গার্ল জাফনাহ ইসলাম নাযিফা বলেন, আমার খুব ভালো লেগেছে। জাইমা আপু এত কাছে এসে আমাদের সঙ্গে গল্প করবেন, এটা ভাবতেই পারিনি। তিনি আমাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করার পরামর্শ দিয়েছেন।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, কসবা-আখাউড়ার শিশুদের জন্য এটি ছিল একটি অনন্য ও অনুপ্রেরণাদায়ক আয়োজন। জাইমা রহমান অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শিশুদের কথা শুনেছেন এবং তাদের উৎসাহিত করেছেন। এ অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ পথচলায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা আশা করি।
অনুষ্ঠানে সংসদ সদস্য মুশফিকুর রহমান এমপি, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসি রাবেয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com